ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে ভ্যানচালক যুবকের লাশ উদ্ধার


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ৩:২৯

যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে তারেক সরদার (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার থানাধীন ভেরচী পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে গৌরীঘোনা এলাকার কৃষক রেজাউলের ঘাসক্ষেত থেকে তারেক সরদার (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলায় ক্ষতের চিহ্ন রয়েছে এবং একটি কান দিয়ে রক্ত বের হচ্ছে। ধারণা করা হচ্ছে গত রাতে কে বা কারা হত্যা করে ঘাসক্ষেতে ফেলে গেছে। তবে হত্যার কারণ উদ্‌ঘাটন বা হত্যার সাথে জড়িত সন্দেহে  কাউকে পুলিশ আটক করা হয়নি। নিহত ভ্যানচালক তারেক সরদার গৌরীঘোনা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, তারেক সরদার ভ্যান চালিয়ে ও পরের ক্ষেতে দিন মজুর এর কাজ করে সংসার চালাত। সে বরাতিয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাস করত।  রেজাউলের ঘাসক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন।

নিহতের ভাই মফিজুর সরদার জানান, তার ভাইয়ের সাথে কারো তেমন শত্রুতা ছিল না। তাকে কেন হত্যা করা হলো বুঝতে পারছে না। তারা এই হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দুষ্টামূলক শাস্তি দাবি করেন।

কেশবপুর থানার ওসি তদন্ত খান সরিফুল ইসলাম জানান, লাশের গলায় ক্ষতের চিহ্ন পাওয়া গেছে এবং একটি কান দিয়ে রক্ত বের হচ্ছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইল জেলা পুলিশ সুপারকে গণঅধিকার পরিষদের নতুন কমিটির ফুলেল শুভেচ্ছা

বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করে ফেসবুকে পোস্ট, প্রতিবাদে সংবাদ সম্মেলন।

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

নানা অনিয়মের অভিযোগ রাবিপ্রবির সাবেক ভিসি আতিয়ারে বিরুদ্ধে

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা : মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ