ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

​আলফাডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ৩:৫৬

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টায়  আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে এই সম্মেলন আয়োজিত হয়।
​সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন।
​ফরিদপুর জেলা বিএনপির সদস্য এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি ফরিদপুর-১ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। সভাপতির বক্তব্যে তিনি কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
​সম্মেলনের সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউল ইসলাম বাচ্চু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার আয়োজনে এই কর্মী সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা

ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার

বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা