ব্লাড ক্যান্সারে আক্রান্ত জিম্মিকে বাঁচাতে আর্থিক সহযোগিতা কামনা
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়া মহল্লার এসএসসি পরীক্ষার্থী মোছা: মিমা আফরোজ জিম্মিকে বাঁচাতে তার পরিবার সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে। উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে বাঁচানো সম্ভব, তবে এর জন্য প্রয়োজন অন্তত ৬ থেকে ৭ লাখ টাকা।
দিনমজুর পিতা মো. জিহাদুল ইসলাম এবং গৃহিণী মোছা: মেরিনা বেগমের মেয়ে জিম্মি সালন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রথমে ঠাকুরগাঁও এবং পরে ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। হাসপাতালের অর্থো অনকোলজি বিভাগের চিকিৎসক ডা. বলরাম কুমার সাহা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা পেলে জিম্মিকে বাঁচানো সম্ভব।
আর্থিক সামর্থ্য না থাকায় বর্তমানে তার চিকিৎসা বন্ধ রয়েছে। তাই পরিবারটি সমাজের দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। জিম্মিকে সাহায্য পাঠাতে বিকাশ নম্বর: ০১৩১৯-১৬৩৬০৯ (সরাসরি) এবং অগ্রণী ব্যাংক লিমিটেড, ঠাকুরগাঁও শাখার সঞ্চয়ী হিসাব নং- ০২০০০০৯৬০৯০৬৬ (মোছা: লীলা আক্তার) ব্যবহার করা যাবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ