ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুর সহবতপুরে নজরুল সেনা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৫-৮-২০২৫ দুপুর ১২:৪৮

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর নজরুল সেনা মাঠে বৃহস্পতিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে সহবতপুর নজরুল সেনা ফুটবল টুর্নামেন্ট ২০২৫। ফাইনাল খেলায় মুখোমুখি হয় নাগরপুর ফুটবল একাডেমি এবং ঘুনিগজমতি ৮ তারা ক্লাব, সহবতপুর। উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময় শেষে খেলা গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ঘুনিগজমতি ৮ তারা ক্লাব জয়লাভ করে।

খেলা শেষে এক মনোমুগ্ধকর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরাফাত মোহাম্মদ নোমান, উপজেলা নির্বাহী অফিসার নাগরপুর, টাঙ্গাইল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মেহেদী হাসান ইনচার্জ নাগরপুর সেনা ক্যাম্প, মোহাম্মদ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ নাগরপুর থানা, অ্যাডভোকেট ইকবাল হোসেন সম্মানিত সদস্য নাগরপুর উপজেলা বিএনপি,
আবুল কালাম আজাদ রতন সদস্য নাগরপুর উপজেলা বিএনপি,মোহাম্মদ আতিকুর রহমান সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল,
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, চেয়ারম্যান পাকুটিয়া ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোফায়েল আহমেদ মোল্লা চেয়ারম্যান ২ নং সহবতপুর ইউনিয়ন পরিষদ।

খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের উৎসাহ-উদ্দীপনা ও করতালিতে মাঠ ছিল মুখরিত। আয়োজকরা জানান, এ ধরনের টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশ ও তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল