ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-৮-২০২৫ দুপুর ৪:১০

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলায় সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) নামে এক অটোচালক নিহত হয়েছে। এদুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজির চালক বারেক হোসেন (৪০)।

শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দরগ্রাম এলাকার এলাহীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের আজান মিয়ার ছেলে এবং আহত বারেক দরগ্রাম ইউনিয়নের রৌহা গ্রামের চান মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে দরগ্রাম বাজারমুখী একটি সিএনজি ও দরগ্রাম বাজার থেকে সাটুরিয়ামুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক এবং সিএনজি চালক দুজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোচালক রফিকুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে সিএনজিচালক বারেক আহত অবস্থায় সেখানে চিকিৎসা নিচ্ছেন।

সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান