কাউনিয়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ১৫ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে কাউনিয়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত বিএনপি ও তার সকল অঙ্গ এবং সহযোগে সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছাশ্রম কর্মসূচি পালন করেন। তারা কচুরিপানা দিয়ে সেতুর মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হতে না পেরে আজ প্রথম একটি পয়েন্ট গাজীরহাট জোড়া দিঘী পুলের জলাবদ্ধতা নিরসন করে। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে অংশগ্রহণ করে । কর্মসূচি শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ন সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান, মানিক সরকার, বালাপাড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম, আব্দুল হামিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল গফুর, উপজেলা কৃষক দলের সভাপতি জনি, তাঁতী দলের সদস্য সচিব শাহ জামাল, বালাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক রুবেল প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে