ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ পৌরসভায় জরিপকৃত তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৫-৮-২০২৫ দুপুর ৪:১৬

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর আওতায় সন্দ্বীপ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন উপলক্ষে জরিপকৃত তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৪ আগস্ট বৃহঃস্পতিবার সকালে সন্দ্বীপ পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মংচিংনু মারমা। সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে জরিপকৃত তথ্যের উপর বিশ্লেষণধর্মী বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সফিকুল আলম চৌধুরী,উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর,পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস,পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক যথাক্রমে মোঃ জাকের হোসেন বিপুল,নাজিম উদ্দিন,মোঃ মাঈন উদ্দিন,মোঃ সাইফুর রহমান শামীম,এসএম মাহবুবুল আলম শিমুল সহ শহর উন্নয়ন কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরান থেকে তেলাওয়াত করেন সন্দ্বীপ টাউন ফোরকানীয়া মাদ্রাসার সাধারন সম্পাদক এয়ার বাংলা আনোয়ার,পবিত্র গীতা থেকে পাঠ করে শুনান কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীন। 

কর্মশালায় বক্তারা বলেন, সন্দ্বীপ পৌরসভার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সঠিক ও হালনাগাদ তথ্য অপরিহার্য। এ জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।

আয়োজক সূত্র জানায়, IUGIP প্রকল্পের মাধ্যমে সন্দ্বীপ পৌরসভার জন্য আধুনিক ও টেকসই নগর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মশালা আয়োজন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক