ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মদিনায় জাহাঙ্গীর কবির নানকের সাথে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হকের সৌজন্য সাক্ষাৎ


সৌদি আরব প্রতিনিধি photo সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২১ দুপুর ১১:২২

পবিত্র ওমরাহ পালনে আসা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সাথে সৌদি আরবের বাংলাদেশ হজ মিশন পরিদর্শনে আসা বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পবিত্র মদিনা মনোয়ারা হোটেল দার আল ইমান ইন্টার কন্টিনেন্টাল হোটেলে তাদের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী পবিত্র হজ ব্যবস্থাপনা ও অন্যান্য বিষয় নিয়ে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সাথে মতবিনিময় করেন। প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবারোর হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ও ভালোভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে বলেন, সৌদি আরবে করোনা পরিস্থিতির উন্নত হলে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সুযোগ দিতে পারে- এ ব্যাপারে সৌদি সরকার খুব আন্তরিক।

অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী দিনে সুষ্ঠুভাবে পবিত্র হজ ও ওমরাহ পালনকারীরা যেন পালন করতে পারেন সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা আছে এবং ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় তা বাস্তবায়ন সম্ভব।

এ সময় সৌদি আরবে নিযুক্ত হজ কাউন্সিলর জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা