ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় বাকপ্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত পুলিশ সদস্য ও তার স্ত্রী


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ১:৪৩

নড়াইলের লোহাগড়া উপজেলার সোনাদহ পাচুড়িয়া গ্রামে এক বাকপ্রতিবন্ধী নারীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তার ছোট ভাই পুলিশ সদস্য জিল্লুর রহমান টুলু ও তার স্ত্রী রিক্তা বেগমের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী শিউলি খানম (৪০) বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। অভিযোগ থেকে জানা যায়, বাকপ্রতিবন্ধী শিউলি খানম প্রতিবন্ধী ভাতা ও হাঁস-মুরগি পালনের আয় দিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার সঞ্চিত টাকার মধ্যে প্রায় সাত বছর আগে তিনি তার ভাই পুলিশ সদস্য জিল্লুর রহমানকে ৬০ হাজার টাকা ধার দিয়েছিলেন। কিন্তু বারবার পাওনা টাকা চাইতে গেলে টাকা ফেরত না দিয়ে উল্টো তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

শুক্রবার বিশেষ প্রয়োজনে টাকা চাইতে গেলে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিল্লুর রহমান লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন, এতে শিউলি রক্তাক্ত হয়ে পড়েন। অভিযোগে আরও বলা হয়, এরপর তিনি গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করেন, এবং তার স্ত্রী রিক্তা বেগম ভুক্তভোগীর চুল ধরে কিল-ঘুষি মারেন। নির্যাতনের ফলে শিউলি খানম মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, প্রায়ই পুলিশের চাকরিজীবী জিল্লুর রহমান বাড়িতে আসলেই স্ত্রীর উসকানিতে বোনকে মারধর করতেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও অভিযোগপত্রে সংযুক্ত করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার আশঙ্কা করছে যে অভিযুক্তরা যেকোনো সময় আরও বড় ধরনের ক্ষতি করতে পারে। ইতোমধ্যে লোহাগড়া থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন