ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

না ফেরার দেশে সাবেক ক্রিকেটার আল আমিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২১ দুপুর ১২:৫০

প্রথম শ্রেনীর সাবেক ক্রিকেটার আল আমিন ইবনে আব্দুল্লাহ (৪৮) মারা গেছেন। শনিবার সন্ধ্যার পর স্ট্রোক করার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন। তিনি জানান, আল আমিন ইবনে আব্দুল্লাহ বিকেলে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে হাঁটতে গিয়ে স্ট্রোক করে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয় জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন এই ক্রিকেটার। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র ছিলেন। আল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কোয়াব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তার সতীর্থরা।

আল আমিন ইবনে আব্দুল্লাহ প্রথম শ্রেণির একজন ক্রিকেটার ছিলেন। তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্রাদার্স ইউনিয়ন, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, সিটি ক্লাব ও জিএমসিসিসহ অন্যান্য ক্লাবের নিয়মিত খেলোয়াড় ছিলেন।

প্রীতি / প্রীতি

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি