লামায় ১ লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ: এক মেম্বারের জিম্মায় রাখা হয়েছে
লামা উপজেলা প্রশাসন সরই ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করেছে। শনিবার (১৬ আগস্ট, ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাইনুদ্দিনের নেতৃত্বে পরিচালিত এক মোবাইল কোর্টে এই বালু জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সরই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করে রেখেছে। মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে বালু জব্দ করে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসেনের জিম্মায় রাখে।
লামা উপজেলা প্রশাসনের এই আকস্মিক অভিযানে বালু পাচারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবেশ রক্ষায় এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন ইউএনও মোহাম্মদ মাইনুদ্দিন।
এই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার