ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

আফগানিস্তান সিরিজের ভেন্যু-সূচি নিয়ে যা জানা গেল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ৪:৫০

চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং সমান সংখ্যাক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজটি মাঠে গড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। যদিও সফরের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। 

মূলত এটি গেল বছরের পিছিয়ে যাওয়া সিরিজের অংশ। এই সিরিজটি সেপ্টেম্বর মাসে হতে যাওয়া এশিয়া কাপের পর এবং অক্টোবরে নির্ধারিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অনুষ্ঠিত হবে।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে দুবাইয়ের মাঠেই এই সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। শুরুতে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর পর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ।

জানা গেছে, সিরিজটি ১৪ দিনের মধ্যেই শেষ হবে। সেই হিসেবে ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবরের মধ্যেই শেষ হবে এই দুই সিরিজ। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আথিথিয়তা দেবে বাংলাদেশ দল।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে দুই দলের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। পরবর্তীতে অতিরিক্ত ম্যাচ থাকার কারণে এই সিরিজটি স্থগিত করা হয়।

এমএসএম / এমএসএম

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল