নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন
পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীব্রত পালন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কেন্দ্রীয় কালীবাড়ীর আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় কালীবাড়ীতে আলোচনা সভায় মিলিত হয়। কেন্দ্রীয় কালীবাড়ী পরিচালনা কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ণ শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, নাগরপুর বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, কেন্দ্রীয় কালীবাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রামেন্দ্র সুন্দর বোস, পুজা উদযাপন পরিষদের সভাপতি শিব শংকর সূত্রধর, সাধারন সম্পাদক প্রভাষ চক্রবর্তী, সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. লিয়াকত হোসেন। এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার