বিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১৬ পুরিয়া হেরোইনসহ বিপ্লব হোসেন (২৬) এবং ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ বোতল এমকেডিলসহ সরোয়ার হোসেন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বিল্পব হোসেন পৌর শহরের পূর্ব জগন্নাথপুর স্কুলপাড়া কেডিসি রোড মহল্লার মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং সরোয়ার হোসেন উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের দক্ষিণ কাটলা গ্রামের রমজান আলীর ছেলে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত্র পর্যন্ত থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের স্কুলপাড়া কেডিসি রোডে অভিযান চালিয়ে ১৬ পুরিয়া হেরোইনসহ বিল্পব হোসেনকে গ্রেফতার করা হয় এবং উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ কাটলা গ্রামে পৃথক আরো ১টি অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল এমকেডিলসহ সরোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক রোববার (১৯ সেপ্টেম্বর) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এমএসএম / জামান
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ