নির্যাতিত কর্মীরাই পাবে দলে পদ-পদবী: খন্দকার নাসিরুল ইসলাম
ফরিদপুরের মধুখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং সরকারের পতনের দাবিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার আশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুলের সঞ্চালনায় এবং গাজনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ এই সরকারের পতন চায়। তিনি আরও বলেন, আগামী কমিটিতে ওয়ার্ড থেকে শুরু করে সর্বস্তরে যারা গত ১৭ বছরে নির্যাতিত হয়ে দলের জন্য লড়াই করেছেন, তারাই পদ-পদবী পাবেন। কোনো স্বৈরাচার সরকারের দালাল বা সুবিধাবাদীকে দলে স্থান দেওয়া হবে না।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বাবলু কুমার রায়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন, সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল, কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মন্নু, উপজেলা ওলামা দলের সভাপতি মাও. রাজিবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাবেক নেতা মো. লিয়াকত শেখ, মো. মিজানুর রহমান, মাঈদুল ইসলাম উজ্জল, আশরাফ উদ্দিন মন্ডল মানিক, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জামালপুর কলেজের সহকারী অধ্যাপক মীর মনিরুজ্জামান বাবু, মধুখালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, স্থানীয় নেতা জাফর শেখ, আব্দুর রহিম প্রমুখ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মধুখালী পৌর বিএনপির আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মধুখালী পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান কালা, সদস্য সচিব মহম্মদ রায়হান মোল্লা, গাজনা ইউনিয়ন বিএনপি, মেগচামী ইউনিয়ন বিএনপি, জামালপুর ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জনসভায় কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত