ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

উপ-সহকারী মেহেদী হাসান বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ


বান্দরবান প্রতিনিধি photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ১২:৪৮

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসানের বিরুদ্ধে প্রতিটি উন্নয়ন প্রকল্প থেকে ২-৫ শতাংশ হারে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সদর ও রুমা উপজেলায় তাঁর তত্ত্বাবধানে থাকা নির্মাণাধীন অধিকাংশ কাজের ঠিকাদার এ অভিযোগটি করেছেন।

‎‎অভিযোগকারী ঠিকাদারা জানান, রাস্তা, সেতু,  বিদ্যালয়, ইট সলিং রাস্তা, সিঁড়ি নির্মাণ, ভবন সম্প্রসারণ, মসজিদ, বৌদ্ধ বিহার, রাস্তা সংস্কারসহ বিভিন্ন প্রকল্পের বিল ছাড় করা আগে তিনি ঘুষ দাবি করেন। ঘুষ না দিলে বিল প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা করে। ঘুষের টাকা না দিলে তিনি ইচ্ছে করে ফাইল আটকে রাখেন।

‎রুমা উপজেলার এক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে দৈনিক সকালের সময়কে বলেন, ২-৫ শতাংশ টাকা না দিলে বিল ছাড় হয় না। বারবার অফিসে যেতে হয়, নানা অজুহাত দেখানো হয়।

‎‎এ বিষয়ে মেহেদী হাসানের মন্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁকে মুঠোফোনে পাওয়া যায়নি। 

দৈনিক সকালের সময়কে বান্দরবান সদরে আরেক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভাই বক্তব্য দিয়ে কি আর হবে.? নিউজ করবেন বলে বক্তব্য নেন দিনশেষে সাংবাদিকেরাও টাকা পেলে চুপ হয়ে যায়। অন্যদিকে আমি যে দুর্নীতি বিরুদ্ধে অভিযোগ করতেছি সেটা জেনে গেলে আমি আর কোনদিন জেলা পরিষদে কাজ করতে পারব না। সবকিছু জেনেও ঝুঁকি নিয়ে দুর্নীতি বিরুদ্ধে আওয়াজ তুলি। যাতে এ দুর্নীতির অবসান ঘটুক। তিনি আরও বলেন, আপনি নিউজ করেন, নিউজ হলে স্বাক্ষী হিসেবে আমি আছি।

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী লেলিন চাকমা দৈনিক সকালের সময়কে বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি অনুসরণ করি। কেউ যদি ঠিকাদার থেকে অনৈতিক সুবিধা নিয়ে থাকেন এ দায় আমার দফতর নিবে না। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে।

‎এই ব্যাপারে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা দৈনিক সকালের সময় কে জানান, দুর্নীতির বিরুদ্ধে বান্দরবান জেলা পরিষদ সবসময় জিরো টলারেন্স নীতি বজায় রাখে। কেউ নিজ দায়িত্বে অপরাধ করলে সে যেই হোক তার বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত