ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ-২০২৫ সংক্রান্ত ব্রিফিং প্যারেড


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ১২:৪৯

গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৫ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। প্রার্থীদের বাছাই করা হবে যোগ্যতা ও মেধার ভিত্তিতেই।”

তিনি নিয়োগ ডিউটিতে থাকা কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি নিয়োগপ্রার্থীদের পরিবারকে প্রতারক চক্র বা দালালের খপ্পরে না পড়তে সতর্ক থাকার আহ্বান জানান। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানান পুলিশ সুপার।

ব্রিফিং প্যারেডে গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস