লাকসামে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
‘‘ওঁ নমো ভগবতে বাসুদেবায় নমোঃ’’ এ শ্লোগান সামনে রেখে প্রতিবছরের ন্যায় লাকসাম জগন্নাথ বাড়ী জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে রবিবার সকালে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন ও মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে।
মন্দির সূত্রে জানা যায়, রবিবার সনাতন ধর্মালম্বীগণ নারী-পুরুষ, যুবক-যুবতী রং-বেরংয়ের ব্যানার ফ্যাষ্টুন হাতে নিয়েও ঢাকঢোল বাজিয়ে শুভ শুভ দিন শ্রীকৃষ্ণের জন্মদিন বলতে থাকে। মঙ্গলশোভা যাত্রাটি লাকসাম জগন্নাথ বাড়ী প্রাঙ্গণ থেকে শুরু করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নশরতপুর শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমে গিয়ে এবং লাকসাম মহাশশ্মান হয়ে জগন্নাথ বাড়িতে শেষ হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বাড়ী জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে- বাবু সুভাষ বণিক, বাবু রঞ্জিত সাহা টাবলু, বাবু বিশ্বতম সাহা বিশু, বাবু গৌরাঙ্গ দে, বাবু রমেন্দ্র ভট্টাচার্য, বাবু অরবিন্দ সাহা বিন্দু, পার্থ চৌধুরী, অসিম সাহা, উত্তম সাজহা বাচ্চু, শিবু সাহা, নিটুল সাহা, নিতু দে, রতন বনিক, রাজিব ঘোষ প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ