ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের এশিয়া কাপের দলে নেই


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ৩:৫৫

গুঞ্জন ছিল এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। এই দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে সবার আগে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

রোববার (১৭ আগস্ট) টি–টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের জন্য সালমান আগাকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরা শাহিন আফ্রিদি রয়েছেন এই দলে।

এ ছাড়া সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন— ফখর জামান ও হারিস রউফ। সঙ্গে যথারীতি আছেন সাইম আইয়ুব, খুশদিল শাহ ও হুসাইন তালাতের মতো তরুণরা।  এশিয়া কাপের আগে এই দল আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে। সেই সিরিজে পাকিস্তান ছাড়া বাকি দুটি দল হলো স্বাগতিক আরব আমিরাত ও আফগানিস্তান।

শারজায় ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর হবে এই সিরিজ। এর দুই দিন পর ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আট দলের মহাদেশীয় টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পাকিস্তান খেলবে ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

এমএসএম / এমএসএম

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়

বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড