ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

অভিষেকে ১২৫ বছরের রেকর্ড ভাঙলেন কনওয়ে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৬-২০২১ দুপুর ২:১৩


ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে অভিষেক টেস্টেই মুগ্ধতা ছড়াচ্ছেন ডেভন কনওয়ে। দেশের হয়ে প্রথমবার টেস্ট খেলতে নেমে রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে চলেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম টেস্টের দ্বিতীয় দিন খেলতে নেমে ১২৫ বছরের রেকর্ড ভেঙেছেন কনওয়ে।

প্রথম দিন শেষে ১৩৬ রানে অপরাজিত থাকলেও দ্বিতীয় দিন পেরিয়ে গেছেন ১৫০ রানের গণ্ডি। দ্বিতীয় দিনের মধ্য বিরতি যাওয়ার আগে ৩১৪ বলে ১৭৯ করে অপরাজিত রয়েছেন তিনি। যা কিনা ইংল্যান্ডের মাটিতে অভিষেকে ব্যক্তিগত সর্বোচ্চ টেস্ট রানের ইনিংস। ফলে ছাপিয়ে গেছেন ১২৫ বছর আগে অর্থাৎ ১৮৯৬ সালে রঞ্জিতসিংজির অপরাজিত ১৫৪ রানের ইনিংসকে। রঞ্জিতসিংজির আগের রেকর্ডটি ছিল ডব্লিউ জি গ্রেসের। ১৮৮০ সালে ১৫২ রানের ইনিংস খেলেছিলেন গ্রেস।
এদিকে নিউজিল্যান্ডের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে লর্ডসে দেড়শো পেরোনো ইনিংস খেললেন কনওয়ে। এর আগে কিউইদের হয়ে ১৫০ পেরোনো ইনিংস খেলেছেন মার্টিন ডনলি ও বেভান কংডন। ১৯৪৯ সালে মার্টিন ২০৬ ও ১৯৭৩ সালে বেভান খেলেছিলেন ১৭৫ রানের ইনিংস।

প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ১০৯তম ক্রিকেটার হিসেবে অভিষেকে সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। ওলি রবিনসনের বলে ফ্লিক শটে স্কয়ার লেগ দিয়ে চার মেরে নিউজিল্যান্ডের ১২তম ক্রিকেটার হিসেবে অভিষেকে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এ ছাড়া লর্ডসে অভিষেকে তৃতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এর আগে নন-ইংলিশ ক্রিকেটার হিসেবে লর্ডসে অভিষেক টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেছিলেন সৌরভ গাঙ্গুলি ও হ্যারি গ্রাহাম। এদিকে কনওয়ের ১৩৬ রানে অপরাজিত থাকা ইনিংসটি লর্ডসের ১৩৭ বছরের ইতিহাসে টেস্ট অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।

জামান / জামান

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

দুর্দান্ত হাসানে ২০০-এর আগেই অস্ট্রেলিয়াকে থামিয়ে দিল বাংলাদেশ

চালকের আসনে বসে চা পান করতে গেল বাংলাদেশ