ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় নদীতে ঝাঁপ দিয়ে এক প্রতিববন্ধী কিশোরের মৃত্যু


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ৪:৬

নওগাঁর মান্দায় ব্রীজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে সিদ্দিকুর রহমান (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার রানীনদীর চকশৈল্ল্যা ব্রীজের উপর থেকে ঝাপ দিয়ে সে নিখোঁজ হয়।পরে ডুবুরি দল ২ ঘন্টা খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করেছেন। নিখোঁজ সিদ্দিকুর রহমান বিষ্ণুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। 

জানাগেছে, ঘটনার দিন বেলা সাড়ে ১২ টার দিকে প্রতিববন্ধী সিদ্দিকুর রহমান ব্রীজ উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। এসময় বিলবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। পরে দুপুর ১ টার সময় থেকে নদীতে অনুসন্ধান চালিয়ে দুই ঘন্টা পর রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা প্রতিবন্ধী নিহত লাশ উদ্ধার করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২