লোহাগড়ায় সেনা সদস্যের বাড়িতে চুরি
নড়াইলের লোহাগড়া উপজেলার চর-পাচাইল গ্রামে এক সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সেনা সদস্য রবিউল ইসলাম খান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রবিউল ইসলাম খানের বসতবাড়ি প্রায় সময় তালাবদ্ধ থাকে। মাঝে মাঝে তাঁর বড় বোন রুমা সুলতানা কবিতা এসে বাড়ি দেখাশোনা করেন।
গত ৩ আগস্ট সকাল প্রায় ৮টার দিকে তিনি ও তাঁর বড় বোন বাড়ি তালাবদ্ধ করে যান। পরে ১৫ আগস্ট সকাল প্রায় ১০টার দিকে বাড়ি ফিরে এসে দেখেন, ছাদের দেওয়াল ভাঙা, গেটের তালা ভাঙা এবং বিল্ডিংয়ের ভেতরের চারটি দরজার মধ্যে দুটি কক্ষের আলমারি ও ট্রাঙ্কের তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভেতর সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
এ সময় চোরেরা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৪ আনা ওজনের দুটি কানের দুল, একটি ৩২ ইঞ্চি ওয়ালটন টিভি, একটি পানির পাম্প, আকাশ ডিশ লাইন সেট, প্রয়োজনীয় কাপড়চোপড়, সিরামিক প্লেট, জমির ম্যাপ, ঘরের জমির দলিল-পর্চাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজি করেও চোর বা চোরদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ কারণে কিছুটা দেরিতে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান ভুক্তভোগী।
রবিউল ইসলাম খান বলেন, “আমি সেনাবাহিনীতে চাকরি করি বলে বেশিরভাগ সময় বাড়ি ফাঁকা থাকে। সুযোগ বুঝে দুর্বৃত্তরা এভাবে চুরি করে নিয়ে গেল। তদন্ত করে চোরদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রবিউল ইসলামের সৎ ভাইদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তাই বাড়ির মূল্যবান আসবাবপত্র ও জমির কাগজপত্র চুরি হওয়ার ঘটনায় রহস্যের আভাস রয়েছে বলেও তারা মন্তব্য করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এমএসএম / এমএসএম
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন