ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

বরগুনার হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নতি করে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২৫ রাত ১০:৪২

উপকূলের ১২ লাখ মানুষের চিকিৎসা সেবার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বরগুনার ২৫০ শয্যা হাসপাতালকে  ৫০০ শয্যায় উন্নীতকরণ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, আইসিইউ স্থাপন, চিকিৎসক ও নার্স সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বরগুনাবাসী। 

রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বরগুনা জেনারেল হাসপাতাল চত্বরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

বরগুনা সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধনে স্বাস্থ্য অধিকার ফোরাম, আমাদের জন্য আমরা, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, জেরিন স্মৃতি কেয়ার, মানবিক বরগুনাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রেজওয়ানুর আলম, জেলা বিএনপি'র সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড, রেজবুল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, জেলা জামায়াতের আমির মহিব্বুলাহ হারুন, স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, রোগী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা আসমা, ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সেক্রেটারি গাজী হোসাইন, বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, জেলা শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আব্দুস সালাম, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুশফিক আরিফ, সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন প্রমূখ।

বক্তারা বলেন, সুযোগ এবং সম্ভাবনা থাকা সত্ত্বেও পূর্ববর্তী সরকারগুলো বরগুনার স্বাস্থ্যখাতের উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। জনপ্রতিনিধিরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, বরং নানা অনিয়ম-অভিযোগে জড়িয়ে পড়েছেন। নাগরিক সমাজের আন্দোলনের কারণেই এ পর্যন্ত কিছু উন্নয়ন হয়েছে।

সমাবেশ থেকে বক্তারা বরগুনার স্বাস্থ্যখাত উন্নয়ন ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দাবি না মানলে হরতাল সহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর