ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মধুখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার এজাহারভুক্ত যুবলীগ কর্মী জুয়েল শরীফ আটক


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ১৭-৮-২০২৫ রাত ১০:৪৬

 ফরিদপুরের মধুখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি ও যুবলীগ কর্মী মোঃ জুয়েল শরীফকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
আটককৃত জুয়েল শরীফ উপজেলার বাঁশপুর গ্রামের মানিক শরীফের ছেলে। তিনি স্থানীয়ভাবে শুকতারা টিভি নামে একটি ফেসবুক পেজ এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেন।
 
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর দায়ের হওয়া মামলায় (মামলা নং-০৪) জুয়েল শরীফ এজাহারনামীয় আসামি। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬ ধারায় রুজু করা হয়েছিল। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন