ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মেহেরপুরে " হিজড়া জনগোষ্ঠীর মান উন্নয়ন


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১৭-৮-২০২৫ রাত ১০:৪৮

মেহেরপুরে " হিজড়া জনগোষ্ঠীর মান উন্নয়ন কর্মসূচির " ১২ দিন ব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের আজ রবিবার (১৭) আগস্ট উদ্বোধন করা হয়েছে।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন মোঃ আশাদুল ইসলাম, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় মেহেরপুর। তিনি তার বক্তব্যে বলেন যে, সমাজসেবা কার্যালয় একটি মাদার ডিপার্টমেন্ট। আপনাদের এই তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য সবচেয়ে বেশি কাজ করে থাকে এই সমাজসেবা কার্যালয়। তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উদ্দেশ্যে আরো বলেন যে, আপনারা সব সময় সমাজসেবা কার্যালয়ের সাথে যোগাযোগ রাখবেন। আপনাদের সুযোগ-সুবিধা, যে কোনো অসুবিধা সবকিছু আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলতে পারব এবং আমরা সব সময় আপনাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। আপনাদের যে কোন মৌলিক চাহিদা বাসস্থান, চিকিৎসা সহ অন্যান্য সুযোগ-সুবিধা আপনারা আমাদের কার্যালয়ে এসে বলবেন। যদি সমাজসেবার আওতাভুক্ত থাকে তাহলে আমরা সার্বিক সহযোগিতা করব এবং সরকারের অন্য দপ্তরের থাকলেও আমরা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সার্বিক সহযোগিতা করবো।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মেহেরপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - মোঃ তৌফিকুর রহমান (তত্ত্বাবধায়ক) শিশু পরিবার (বালক) মেহেরপুর, মোঃ সোহেল মাহমুদ, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়, মেহেরপুর, কাজী আবুল মনসুর, সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) জেলা সমাজসেবা কার্যালয়, মেহেরপুর।

প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন মেহেরপুরে তৃতীয় লিঙ্গের বা হিজড়া জনগোষ্ঠীর গুরু মা সীমা সহ অন্যান্য প্রশিক্ষনার্থী বৃন্দ।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক