বিসিবিতে যোগ দিতে অ্যালেক্স মার্শাল দেশে আসছেন আজ
দেশের ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে কাজ করে আসছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। তবুও ফিক্সিং ও অনৈতিক কর্মকান্ড চলছে। এসব থামাতে নতুন করে বিসিবি নিজেদের অ্যান্টি করাপশন ইউনিটে নিয়োগ দিয়েছে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে।
সবশেষ বিসিবির বোর্ড মিটিং শেষে এই বিষয়টি নিশ্চিত করেছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিসিবি সাবেক এই আইসিসির কর্মকর্তার অভিজ্ঞতা নিজেদের কাজে লাগাতে চায়। বিশেষ করে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো কঠিন হয়ে যায় বিসিবির। এ কারণেই তার নিয়োগ দিয়েছে বিসিবি।
মূলত অ্যান্টি করাপশন কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে ঢেলে সাজাতে কাজ করবেন। আজ সোমবার বাংলাদেশে এসে ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টের পাশাপাশি আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় ওয়ার্কশপ করবেন। এছাড়া অতীতে আকু কীভাবে কাজ করেছে সে বিষয়েও ধারণা নেওয়ার কথা রয়েছে তার।
বিসিবি পরিচালক মিঠু এই বিষয়ে বলেছিলেন, ‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও ভালো করার জন্য আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে আমরা নিয়োগ দিচ্ছি। আমরা মনে করি আমাদের আকসুর ইউনিটকে আরও ভালো করা উচিত। স্থানীয় টুর্নামেন্টে আমরা যা মোকাবেলা করেছি তাদের সবার চাওয়া ছিল এই বিভাগকে ভালোভাবে গড়ে তোলা। এজন্য আমরা তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি।’
উল্লেখ্য মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন। ২০১৭ সালে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন। আইন প্রয়োগ ও অপরাধ দমন বিষয়ে তার অভিজ্ঞতা ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করে।
Aminur / Aminur
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি