সেরা ফর্মে থাকা গিলকে ছাড়াই এশিয়া কাপে খেলতে পারে ভারত!
সবশেষ আইপিএলে দারুণ ব্যাট করেছেন শুভমান গিল। গুজরাটের অধিনায়ক হিসেবে সাড়ে ছয়শর বেশি রান করেছিলেন। ইংল্যান্ডেও সম্প্রতি দারুণ একটা সিরিজ পার করেছেন। ভারত টেস্ট দলের অধিনায়ক হিসেবে রেকর্ড সর্বোচ্চ ৭৫৪ রান এসেছে তার ব্যাট থেকে। এমন পারফরম্যান্সের পরও এশিয়া কাপের ভারত দলে তার জায়গা নিশ্চিত দেখছেন না ক্রিকেট বিশ্লেষকরা।
গিল আইপিএলে ওপেনার হিসেবে রানবন্যা বইয়েছেন। অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের পাকাপোক্ত ওপেনিং জুটি রয়েছে। অভিষেক শর্মা ও স্যাঞ্জু স্যামসনের ওপেনিং জুটিতে ভরসা রাখছে বিসিসিআই। জানুয়ারি-ফেব্রুয়ারির ইংল্যান্ড সিরিজেও এই দুজনই ওপেন করেছেন। আর তাই ৯ থেকে ২৮ সেপ্টেম্বরের এশিয়া কাপের জন্য নির্বাচকদের বিবেচনা থেকে বাদ পড়তে পারেন গিল।
যদি শেষ পর্যন্ত গিল জায়গা পান, তবে সেটা হবে বিকল্প ওপেনার হিসেবে। একই যুক্তিতে দলে সুযোগ পাচ্ছেন না গত আইপিএলে সাড়ে পাঁচশর বেশি রান করা যশস্বী জয়সওয়াল। এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু ও ক্রিকবাজ।
ক্রিকবাজ জানিয়েছে, দল বাছাইয়ের জন্য মঙ্গলবার (১৯ আগস্ট) মুম্বাইয়ে মিটিংয়ে বসবেন ভারতের নির্বাচকরা। সংযুক্ত আরব আমিরাতের লো স্কোরিং পিচ বিবেচনায় লখনৌ সুপার জায়ান্টসের শ্রেয়স আইয়ার ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জিতেশ শর্মাকে দলে ফেরাতে ইচ্ছুক তারা। দুজনের কেউই গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর একটিও ম্যাচ পাননি।
গত আইপিএলে আইয়ার ৬০৪ রান করেছিলেন। তিনি ডাক পেলে বাদ পড়তে পারেন ইংল্যান্ড সিরিজে মিডল অর্ডারে খেলা শিভম দুবে কিংবা রিংকু সিংয়ের মধ্যে যে কোনো একজন। আর বেঙ্গালুরুর শিরোপা জেতার পথে ২৬১ রান করা উইকেটকিপার জিতেশ দলে ঢুকলে ধ্রুব জুরেল বিবেচিত হবেন না। ইংল্যান্ড সিরিজে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ডাক পেয়েছিলেন তিনি।
ইনজুরি থেকে ফেরা দলপতি সূর্যকুমার যাদব ফিটনেস টেস্টে পাস করেছেন। ফলে ভারতের এশিয়া কাপের দলে জায়গা পেতে কোনো বাধা নেই তার। ভারতের টি-২০ সেটআপে চার নম্বরে ব্যাট করেন তিনি। তিন নম্বরে খেলেন তিলক বার্মা।
টি-২০ দলে হার্দিক পান্ডিয়ার স্থান নিয়ে কখনও শঙ্কা তৈরি হয়নি। গত বছর ভারতের বিশ্বকাপ জেতার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি; শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও। শঙ্কা নেই সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলকে নিয়েও। বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও খুবই কার্যকরী তিনি। স্পেশালিস্ট স্পিনার হিসেবে থাকছেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণু।
ওয়ার্কলোড ম্যানেজ করে চলা জাসপ্রিত বুমরাহ নাকি এশিয়া কাপে খেলার ইচ্ছার কথা নির্বাচকদের জানিয়েছেন। অর্থাৎ তিনিই নেতৃত্ব দিচ্ছেন ভারতের পেস অ্যাটাককে। বুমরাহর মতো আর্শদীপ সিংয়েরও এশিয়া কাপে খেলা নিশ্চিত। মোহাম্মদ শামি না থাকায় প্রসিধ কৃষ্ণা কিংবা হার্শিত রানাদের কারো সুযোগ মিলতে পারে।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ