ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সিটিগেইট পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৫


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ১:৩

চট্টগ্রামে সিটি গেইট এলাকায়  দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় পাঁচজন  নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। 

সোমবার (১৮ আগস্ট) ভোর ৫ টায়  চট্টগ্রামের প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করে সকালের সময়কে বলেন, ভোর ৫ টার সময় চট্টগ্রাম মুখি  একটি পিকাপ ভ্যান দাঁড়িয়ে থাকা কার্ভাড ভ্যানের পিছন থেকে সজোরে  ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকাপ ভ্যানের তিন যাত্রী মারা যায়।  আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুজনের মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত  চিকিৎসক। বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- কালা দাশ, আকাশ দাশ, অজিত দাশ ও বাকি দুজন  অজ্ঞাতনামা । নিহত ও আহত সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। মাছ আনতে তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন। 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। বাকিদুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পিকআপ ভ্যানটিতে মোট ১০ জন ছিল।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন