ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে বাংলাদেশ’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ২:১৬

এশিয়া কাপের আগে মাঠের অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা। আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন জাকের আলি অনিক। সেখানে জানান এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছে বাংলাদেশ। 

জাকের বলছিলেন, 'আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আমিসহ দলের সবাই এটা বিশ্বাস করে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।'

এদিকে, এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ রয়েছে টাইগারদের। তাছাড়া সবশেষ দুটি সিরিজ জয় টাইগারদের মাঝে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম কিছুদিন আগে বলেছিলেন, এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে এবং এই বিষয়ে তিনি শতভাগ বিশ্বাসী।

গেল মাসের ২৬ জুলাই এশিয়া কাপের সূচি ঘোষণা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর আসন্ন এশিয়া কাপের পর্দা উঠবে। ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর।

৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে।

এমএসএম / এমএসএম

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল