শ্রীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন
অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির আয়োজনে এ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী এর সভাপতিত্বে উপজেলা মৎস্য ক্ষেত সহকারী জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো.মামুন খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন,উপজেলা জামায়াত ইসলামীর আমির ফখরুদ্দিন মিজান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।
বক্তারা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ আহরণ ও সংরক্ষণে সবার সচেতনতা জরুরি। পরে তিনজন সফল মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied