ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বরদীতে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্নাসহ চার গুণী ব্যক্তিকে সংবর্ধনা


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১৮-৮-২০২৫ বিকাল ৫:৩৯

দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্নাসহ চারজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান এবং ৪২ শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়েছে। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তৌহিদ আক্তার পান্নাকে, সাহিত্যে, সাংবাদিক ও প্রভাষক নজরুল ইসলাম মুকুলকে, শিক্ষায় অধ্যক্ষ এনামুল হক পাঠানকে এবং নন্দিত ছাদবাগান বিষয়ে বিশেষ অবদান রাখায় প্রধান শিক্ষক সি.এম. আশরাফ সিদ্দিক ফারুককে গুণীজন হিসেবে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বেকারত্ব দূরীকরণ ও দেশের উন্নয়নের লক্ষ্যে বিশ বছর আগে চালু করা স্বপ্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সন্তোষজনক ফলাফল অর্জন করায় ৪২ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। সোমবার দুপুরে ঈশ্বরদীর মুলাডুলীস্থ ঐতিহ্যবাহী স্বপ্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সিঙ্গাপুর শো-রুমের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।

গুণীজন সংবর্ধনা, সম্মাননা ও সনদপত্র প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুলাডুলী কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তৌহিদ আক্তার পান্না, কবি ও কথাসাহিত্যিক নজরুল ইসলাম মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলী শিকদার, মুলাডুলী ইক্ষু খামার ব্যবস্থাপক আনারুল ইসলাম আমিন ও পিসিডি’র কো-অর্ডিনেটর আব্দুল রাজ্জাক।

সি.এম. আশরাফ সিদ্দিক ফারুকের সভাপতিত্বে এবং বাংলাদেশ কলেজ সমিতির যুগ্ম মহাসচিব সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ খোকনের সঞ্চালনায় অন্যদের মধ্যে স্বপ্ন কম্পিউটার এর সত্ত্বাধিকারী ও প্রশিক্ষক মোস্তফা কামাল, কৃতি শিক্ষার্থী নাফিজ মো: নসিয়ম ও কৃতি শিক্ষার্থী সম্পা খাতুন বক্তব্য দেন। আলোচনা অনুষ্ঠান শেষে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় এবং সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। দীর্ঘ দিন পর মুলাডুলীতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন এলাকাবাসীকে সমৃদ্ধ করেছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬