ঢাকা সোমবার, ২৩ মার্চ, ২০২৬

বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২৫ রাত ১০:২

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ভেনিজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে আসন্ন এই দুই ম্যাচের দলে আছেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজদের মতো তারকারা

সবশেষ দল থেকে বাদ পড়েছেন তিন ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো ও দুই মিডফিল্ডার এনজো বারেনেচিয়া ও এনজো ফার্নান্দেজ।

দলে ফিরেছেন লিভারপুল মিডফিল্ডার ম্যাক আলিস্টার ক্লাদিও এচেভেরি ও গঞ্জালো মন্টিয়েল। অভিষেকের অপেক্ষায় থাকা পালমেইরাস স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজকে প্রাথমিক দলে জায়গা দিয়েছেন লিওনেল স্কালোনি। এ ছাড়া তরুণ মিডফিল্ডার অ্যালান ভারেলা ও ডিফেন্ডার জুলিও সোলারও আছেন এই দলে।

আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের মাঠে খেলবে আর্জেন্টিনা। ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার প্রাথমিক দল-

গোলরক্ষক:

এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার:

ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল,

মিডফিল্ডার:

লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালিক্সেস ম্যাক আলস্টিার।

ফরোয়ার্ড:

লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।

এমএসএম / এমএসএম

বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা

পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা

চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

সিরিজ নির্ধারণী ম্যাচেও বৃষ্টির শঙ্কা