ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে চার কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ২:৫০

ঢাকার ধামরাইয়ে ৪ কেজি গাঁজাসহ আব্দুল করিম (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। এর আগে গতকাল সোমবার সন্ধ্যার দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর রেডিসন গার্মেন্টস এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
আটক করিম ধামরাই উপজেলা কুশুরা ইউনিয়নের গোলাইল এলাকার মৃত মেহের আলীর ছেলে। সে এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শ্রীরামপুর রেডিসন গার্মেন্টস এর সামনে দুই ব্যাক্তি অবৈধভাবে মাদক বিক্রি করিতেছে। সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সেখানে পৌছিয়ে মোঃ আব্দুল করিমকে ৪কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ সময় সুমন খাঁন (৪০) নামে অপর আসামী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। করিমকে জিঙ্গাসাবাদে জানা যায় পলাতক আসামী সুমন খানের সহয়তায় বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বিক্রি করেন।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪কেজি গাঁজাসহ আব্দুল করিম নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার