বগুড়ার শেরপুরের গাড়ীদহ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ার শেরপুরের ২নং গাড়ীদহ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার কালশীমাটি ঈদগাহ মাঠে ২নং গাড়ীদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল বাছেদের সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুল আজিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। প্রধান বক্তা ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাড. একেএম মাহবুবুর রহমান হারেজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বগুড়া জেলা বিএনপির সদস্য ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বকুল, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, শেরপুর পৌরসভার সাবেক মেয়র বাবু স্বাধীন কুমার কুণ্ডু, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর শহর বিএনপির আহ্বায়ক ইসাহাক আলী সরকার।
আরো বক্তব্য রাখেন- শেরপুর উপজেলা মহিলা দল সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার পুটি, শেরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ, সদস্য সচিব নূরুল ইসলাম নূর, গাড়ীদহ ইউনিয়ন বিএনপি নেতা বাবলু রহমান, শাহবন্দেগী বিএনপি নেতা আব্দুল হাই সিদ্দিকী হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আশরাফ উদ্দিন ভোলা, কুসুম্বী ইউনিয়ন বিএনপি নেতা ফেরদৌস রহমান, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, আবু রায়হান, সোহানুর রহমান লাবলু, মামুনুর রশিদ আপেল, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ মোহাম্মদ কাওসার আলী কলিন্স, সোয়াইব আহম্মদ চপল প্রমুখ।
এমএসএম / জামান
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত