ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক শেষ, কী কথা হলো
এশিয়া কাপ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। এরই মধ্যে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসেছেন মিরাজ-শান্তরা।
পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে গতকাল অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর আজ (মঙ্গলবার) সকাল দশটায় রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। জানা গেছে, বৈঠকে চুক্তিতে থাকা ক্রিকেটার ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিসিবির পরিচালকরা। পাশাপাশি মেডিকেল বিভাগের চিকিৎসক, কোচিং স্টাফের সদস্যরাও ছিলেন। সেখানে ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতি বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন, দিয়েছেন নানা দিকনির্দেশনা।
বিসিবি সভাপতি নিজে কিছু প্রেজেন্টেশন দিয়েছেন। মেডিকেল বিভাগ থেকেও কিছু প্রেজেন্টেশন দেওয়া হয়েছে; সেখানে চিকিৎসা সেবা নিয়ে কথা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে উইকেট নিয়ে কথা হয়েছে। সেই সঙ্গে ভেন্যু বাড়ানোর কথাও উঠে এসেছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম যত কম ব্যবহার করা যায়, যত দূরত্ব রাখা যায় এ বিষয়ে সভাপতি পরামর্শ দিয়েছেন ক্রিকেটারদের।
বৈঠকে উপস্থিত থাকা এক সদস্য বলেন, 'বিসিবি সভাপতি নিজে কিছু প্রেজেন্টেশন দিয়েছেন। মেডিকেল বিভাগ থেকেও কিছু প্রেজেন্টেশন দেওয়া হয়েছে; সেখানে চিকিৎসা সেবা নিয়ে কথা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে উইকেট নিয়ে কথা হয়েছে। সেই সঙ্গে ভেন্যু বাড়ানোর কথাও উঠে এসেছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম যত কম ব্যবহার করা যায়, যত দূরত্ব রাখা যায় এ বিষয়ে সভাপতি পরামর্শ দিয়েছেন ক্রিকেটারদের।'
আরও যোগ করেন, 'মিরপুর স্টেডিয়ামে একটা সুইমিংপুল দেওয়া যায় কি না সেই চেষ্টার কথা হয়েছে। আর ডিপিএলের একটি ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। ভ্রমণটা অনেক বেশি হয়ে যায় ঢাকার অদূরে খেলা হলে। তখন রমজান থাকে যে কারণে সেহরি খেয়েই যেতে হয়। সেক্ষেত্রে ঢাকার বাইরে করা যায় কি না এটা নিয়েও কথা হয়েছিল।'
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ