ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে পাঁচপীর কেরামতিয়া দ্বি-মুখী আলিম মাদরাসায় অবৈধভাবে নিয়োগ বাণিজ্য অভিযোগ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ৩:৩৮

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর কেরামতিয়া দ্বিমুখী আলিম মাদ্রাসায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়ম বহিভূর্তভাবে  নিয়োগের নামে বাণিজ্য । এলাকাবাসীর অভিযোগ একই পরিবারের চার জনকে প্রায় কোটি টাকার বিনিময়ে অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে চাকুরী প্রদানের তড়িঘড়ি। 
উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা সাদ্দাম হোসেন চৌধুরী বলেন আব্দুল মজিদ অত্র প্রতিষ্ঠানের নৈশ প্রহরী থেকে টাকার বিনিময়ে অফিস সহকারী পদে অবৈধভাবে নিয়োগ নেন।এছাড়া একই পরিবারে টাকার বিনিময়ে  ৪ জনসহ মোট ৬ টি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। 
এছাড়া দুর্গাপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম জানাান আমি নিজে  অভিভাবক 
সদস্য হয়ে প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হল তা জানিনা। আরো অভিযোগ করেন প্রতিষ্ঠানের আব্দুল মজিদ অফিস সহায়ক পদে অবৈধভাবে চাকুরীতে যোগদানের জন্য মড়িয়া হয়ে উঠেন। এছাড়া তাঁর নিজ মেয়েকে মমতা বেগমকে ১৫ লক্ষ টাকার বিনিময়ে হিসাব রক্ষক পদে চাকরি নিতে মরিয়া হয়ে উঠেন। 
এলাকাবাসীর পক্ষে শাহ আলম বলেন আব্দুল মজিদের  আপন ভাতিজা রাকিব হোসেনকে ১২ লক্ষ টাকার বিনিময়ে হিসাব সরকারি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেন। 
এছাড়া আব্দুল মজিদের ভাতিজা বউ সোমা আক্তারকে  আয়া পদে ১০ লক্ষ টাকার বিনিময়ে চাকুরী প্রদান করা হয়। 
এছাড়া এলাকাবাসীর অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে আহাম্মদ আলীকে ১৬ লক্ষ টাকার বিনিময়ে একইভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করান বলে অভিযোগ রয়েছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর এবং আজ্ঞাবাহক হিসাবে আহাম্মদ আলী বিভিন্ন ভাবে কাজ করে গিয়েছিলেন। 
এছাড়া উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের হরিফিয়া দাখিল মাদরাসায় বিভিন্ন অনিয়ম ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে।
এবিষয়ে অএ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াছুর রহমানের মুঠো কল দিয়ে  যোগাযোগ করা সম্ভব হয়নি। 
এবিষয়ে উলিপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ আব্দুল ওয়াহিদ জানান নিয়োগ বিষয়ে আমি কিছুই জানিনা।এছাড়া আমি নিয়োগ বোর্ডের সদস্য না, কোন তথ্য আমার জানা নেই।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার