ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

চমক রেখে ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা, কারা আছেন কারা নেই


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ৩:৪৯

আসন্ন এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে বেশ কয়েকজন ক্রিকেটারের জায়গা পাওয়া নিয়ে আলোচনা চলছিল। সেই জল্পনা শেষে সহ-অধিনায়ক হিসেবেই ডাক পেলেন শুভমান গিল। এ ছাড়া অনিশ্চয়তায় থাকা পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে ভারত ১৫ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেছে। বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা।

আজ (মঙ্গলবার) দুপুর দেড়টায় ভারতীয় দল ঘোষণার সময় নির্ধারিত ছিল। তবে মুম্বাইয়ে প্রবল বৃষ্টির কারণে নির্বাচকদের নির্দিষ্ট ভেন্যুতে পৌঁছাতে বিলম্ব হয়, ফলে প্রায় দেড় ঘণ্টা দেরিতে এলো আলোচিত সেই স্কোয়াড। প্রধান নির্বাচক অজিত আগারকার ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া চমক জাগানো দল ঘোষণা করলেন। সূর্যকুমার ফিটনেস টেস্টে উৎরে যাওয়ায় আগেই তার খেলার ছাড়পত্র মিলেছিল। ফলে এশিয়া কাপে তার কাঁধেই থাকছে ভারতীয় দলের নেতৃত্বভার।

ভারতের এশিয়া কাপ স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্ষিত রানা ও রিংকু সিং।

এমএসএম / এমএসএম

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল