গলাচিপায় জামায়াত প্রার্থীর গনসংযোগ
পটুয়াখালী গলাচিপায় জায়ায়াতের এমপি পদপ্রার্থী অধ্যাপক মোঃ শাহ আলম স্যার পানপট্রি ইউনিয়নে গন সংযোগ করেছেন। মঙ্গলবার সকাল ১১টার সময় পানপট্টি ইসলামী দাখিল মাদ্রাসা দিয়ে গনসংযোগটি শুরু হয়ে পানপট্রি সেন্টার বাজার, পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়, পানপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পানপট্টি ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট বিতরণের মধ্য দিয়ে গণ সংযোগটি শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জামাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীএবং অভিভাবকবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী ৩ গলাচিপা ও দশমিনার এমপি পদপ্রার্থী অধ্যাপক মোঃ শাহ আলম স্যার, মাদ্রাসার সুপার মোঃ মাহবুব রহমান পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহাররঞ্জন রায়,পানপট্টি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাঈদ ও পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা তাদের মতামত ব্যক্ত করে বলেন, জামায়াত একটি সুসংগঠিত ইসলামী দল জামায়াতে ভোট দিলে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, এবং প্রত্যেকটি দপ্তরে ঘুষ দুর্নীতি বন্ধ হবে, কোরআন এবং সুন্নাহ মতে একটি জাতীয় রাষ্ট্র পরিচালিত হবে। পূর্বে ফ্যাসিবাদ আওয়ামী লীগ জামায়াতকে বিভিন্ন অপবাদ দিয়েছে, যাতে করে বাংলাদেশে ইসলাম কায়েম না হয়, বাংলাদেশ যেন একটি ভারতের দালাল রাষ্ট্রে পরিণত হয়, সেজন্য ইসলামী দলগুলোর মাথা ভেঙে দিয়েছিল আওয়ামী লীগ, পুনরায় যেন বাংলাদেশ এরকমের ফ্যাসিবাদের জন্ম আর না হয়, সেজন্য দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল রাজনীতিবিদদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied