গলাচিপায় মিথ্যে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীর গলাচিপায় মিথ্যে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুল খানের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ডাকুয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সাইদুল বলেন, এলাকায় বসবাসরত নাজিম শিকদার নামের এক ব্যক্তি তিনিসহ তার ভাইদের নামে ঐ এলাকার বাসিন্দা স্বদেব ভূইয়ার কাছে চাঁদা দাবির একটি অভিযোগ তুলে এলাকায় প্রচার করে। যা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। যার কাছে চাঁদা দাবির কথা বলা হয়েছিল সেই স্বদেব ভূইয়া সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তিনি বলেন, আমার কাছে তারা কখনও চাঁদা দাবি করেনি তাছাড়া চাঁদা চাওয়ার বিষয়ে তিনি কিছুই জানেনা। সংবাদ সম্মেলনে নাশির খান ও শাহাবুদ্দিন খান বলেন, তারা বিএনপি পরিবারের সদস্য। তারা কখনও চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নন। যিনি এ রকম মিথ্যে গুজব ছড়িয়েছেন তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের সাধারণ জনগণ ও গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার