ফরিদপুরে ট্রাকচাপায় প্রকৌশলী নিহত
ফরিদপুরে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় কামরুল ইসলাম (৪৮) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলা এলজিআইডির উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি ফরিদপুর সদরের সাদিপুর এলাকায়।
সরেজমিন গেলে পুলিশ ও স্থানীয়রা জানায়, ফরিদপুর থেকে তিনি মোটরসাইকেলযোগে কর্মস্থল ভাঙ্গায় যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের পকুরিয়া এলাকায় একটি ট্রাক মোটরসাইকেল আরোহী কামরুল ইসলামকে চাপা দেয়। হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। আমরা তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / জামান
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত