ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এর মুক্তির দাবিতে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ১২:৫৮

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থকরা। ১৯ আগস্ট সোমবার বিকেল ৫টায় আলফাডাঙ্গা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী বিএনপি এবং কৃষক দলের আয়োজনে শহিদুল ইসলাম বাবুলের সমর্থকরা এই বিক্ষোভ মিছিল বের করে আলফাডাঙ্গা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস, সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খরসু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির ও রেজাউল করিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাশারুল বারী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ হাদী জিয়া ও সদস্য সচিব মোহাম্মদ আরব আলী, পৌর কৃষক দলের আহ্বায়ক শওকত হোসেন শান্ত ও সদস্য সচিব রেজাউল করিম কালাম মুন্সিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মামলার সূত্র অনুযায়ী, সরকারি কাজে বাধা এবং বেআইনি সমাবেশের অভিযোগে ২০১৭ সালে পল্টন থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় দণ্ডবিধির পৃথক ধারায় শহিদুল ইসলাম বাবুলের সাড়ে তিন বছরের সাজা হয়। গত ১৮ আগস্ট সোমবার সকালে শহিদুল ইসলাম বাবুল মামলাটিতে আপিলের শর্তে আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবী নেহার হোসেন ফারুকের মাধ্যমে জামিন চান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন