ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যহীন অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ১:৩

"জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই" – এই স্লোগানে মুখরিত হয়ে কুষ্টিয়া জেলায় অনুষ্ঠিত হলো কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদের আয়োজিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২০২৫ সাল থেকে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “বৃত্তিতে হোক মেধার যাচাই – ধনী-গরিব বৈষম্য নয়, চাই সমঅধিকার।” তারা অভিযোগ করেন, সরকার পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে, সেখানে কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যা একটি অনাকাঙ্ক্ষিত বৈষম্য।

মানববন্ধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয় ঐক্য পরিষদ, কুষ্টিয়া জানায়, তাদের একটাই দাবি – সকল শিশুর জন্য সমান সুযোগ। শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে একটি ন্যায্য ও সমঅধিকারের সমাজ গড়ার লক্ষ্যে এই আন্দোলন চলবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের