ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নাগরপুরে নায়েব ফরহাদের ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৪:৭

টাঙ্গাইল নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মোঃ ফরহাদ আলীর ঘুষ বাণিজ্য ও দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা ও মামুদনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে শত শত নারী-পুরুষ এতে অংশ নেন।

মানববন্ধনে লিখিত বক্তব্যে স্থানীয় মোঃ আলমাস উদ্দিন অভিযোগ করেন, ফরহাদ আলী ক্ষমতার অপব্যবহার করে জমি ভেদে খাজনা বাবদ ২০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার এমনকি ১ লক্ষ টাকা পর্যন্ত দাবি করেন। টাকা না দিলে সেবা প্রার্থীদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন মোঃ মজিবর রহমান, মোঃ ইউসুফ এবং মোঃ আলাউদ্দিন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নায়েব ফরহাদ আলীর দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। ভূমি অফিস কার্যত ঘুষের আখড়ায় পরিণত হয়েছে।

এ বিষয়ে নাগরপুর উপজেলার ভূমি কর্মকর্তা দীপ ভৌমিক জানান, “আমরা ইতোমধ্যে এ অভিযোগের তদন্ত সম্পন্ন করেছি। তদন্ত রিপোর্ট জেলা প্রশাসক (ডিসি) অফিসে জমা দেওয়া হবে। ডিসি অফিস থেকে আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মানববন্ধনে উপস্থিত বক্তারা দুর্নীতির সাথে জড়িত ওই নায়েবকে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর