সাটুরিয়ায় সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসুচি
বাংলাদেশ জাতীয়বাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় বৃক্ষরোপন ও পরিস্কার পরিছন্নতা অভিযান পালিত হয়েছে।
সাটুরিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে বুধবার দুপুরে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসুচি পালিত হয়। এরআগে বেলা ১২ টার দিকে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিনুজ্জামান এর সভাপতিত্বে সাটুরিয়া বাজার বটতলা থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাটুরিয়া হাসপাতাল মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে সাটুরিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান আরিফ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার সরকার,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান,সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব,যুবদলের আহবায়ক আমীর হামজা,শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, কৃষক দলের সভাপতি বরকত মল্লিকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অনান্য সংগঠনের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার