ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় কুরিয়ার সার্ভিসে অগ্নিকাণ্ড, সিসিটিভিতে কর্মচারীর কাণ্ড ধরা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৪:৪৩

নড়াইলের লোহাগড়ায় একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের আসবাবপত্র, মালামাল ও নগদ অর্থসহ প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট) ভোররাতে লোহাগড়া উপজেলার পানি উন্নয়ন বোর্ডের সামনে মমতা মার্কেটে অবস্থিত সদাগর কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস লিমিটেড অফিসে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করলেও, পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে প্রতিষ্ঠানের এক কর্মচারীর সন্দেহজনক আচরণ ধরা পড়ে। এতে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট এক কর্মচারীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক