সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে কালীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালি
১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল আজ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিলের আয়োজন করেছে। কেন্দ্রীয় নির্দেশনা মেনে রাজধানী সহ, সারাদেশে দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। তারই অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে স্থানীয় নেতা-কর্মীবৃন্দ। এছাড়াও, উক্ত মিছিলে বিশেষ শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফি বিশ্বাস।
শোভাযাত্রা শেষে জনাব সাইফুল ইসলাম ফিরোজ বলেন, "১৯৮০ সালের, ১৯শে আগস্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলটি প্রতিষ্ঠা করেন। বিগত সরকারের আমলে সকল আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছিল সাম্মুখ সারিতে। গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতেও একই ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। সুতরাং, আসন্ন জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করুন। বিএনপি আপনাদের অধিকার আদায়ে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।"
এদিকে, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফি বিশ্বাস বলেন, "বিগত ১৭ বছর দেশ ও জাতি এক মুমূর্ষু সময় পার করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর আদর্শের কাণ্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অতীতের ন্যায় সকল আন্দোলন সংগ্রামে রাজপথে জিয়া পরিবারের ভ্যানগার্ড হিসেবেই কাজ করবে ইনশাআল্লাহ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের সকল নির্দেশনা মেনে আমরা দেশের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই-সংগ্রাম অব্যাহত রাখবো।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
Link Copied