ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন জেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২৫ বিকাল ৫:৪৫

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে সিলেটের মাটিতে। এই সিরিজের জন্য আজ বুধবার ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। 

সিরিজের প্রথম ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ার হিসেবে থাকছেন মাসুদুর রহমান মুকুল। চমক হিসেবে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকছেন সাথিরা জাকির জেসি, যিনি নারী ওয়ানডে বিশ্বকাপেও সুযোগ পেয়েছেন। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব পালন করবেন জেসি।

দ্বিতীয় ম্যাচটি হবে ১ সেপ্টেম্বর। সেদিন মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে মাসুদুর রহমান মুকুল ও তানভীর ইসলামকে। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকবেন মোর্শেদ আলী খান।

এরপর ৩ সেপ্টম্বর মাঠে গড়াবে তৃতীয় ম্যাচ। এই ম্যাচে মাসুদুর রহমান মুকুলের সাথে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার থাকবেন সাথিরা জাকির জেসি। 

সবগুলো ম্যাচই মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায়। সবকটিতেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল।

এমএসএম / এমএসএম

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল