তারেক রহমানের ৩১ দফা ই হচ্ছে আগামীর বাংলাদেশ: আমিরুল পাশা সিদ্দিকী রাকিব
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বিজয় র্যালিটি বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ, যুবদলের আহবায়ক আনোয়ারুল হক।
মঙ্গলবার(১৯আগষ্ট) বিকেলে কান্দিরপাড় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা কার্যালয় সামনে থেকে বিজয় র্যালি বের হয়ে রাজগঞ্জ, ফৌজদারি, ঈদগা মোড়, জিলা স্কুল হয়ে পুনরায় কান্দিরপাড় এসে শেষ হয়।
বিজয় র্যালি শেষে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব সভাপতির বক্তব্যে বলেন, তারেক রহমানের ৩১ দফা মানেই আগামীর বাংলাদেশ। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দল সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে কুমিল্লা মহানগর শাখার বিজয় র্যালি বাংলাদেশের মধ্যে অন্যতম ব্যতিক্রমধর্মী র্যালি হয়েছে। আজকের র্যালিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রতিটি দফা নিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করা হয়েছে। এই ৩১ দফার এক একটি দফা নতুন বাংলাদেশ তৈরি করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম সাহেদ পান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মহরম, সহ কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৭ টি ওয়ার্ড এর সকল নেতা কর্মীরা
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস