ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে বিয়ার-মদ-হেরোইন উদ্ধারসহ গ্রেফতার ৬


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৯-৯-২০২১ বিকাল ৫:২৫

টাঙ্গাইলে র‌্যাব-১২, সিপিসি-৩ কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ৬ ক্যান বিয়ার, ৬ বোতল দেশীয় মদ ও ৫০ গ্রাম হেরোইনসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে র‌্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল পৌরসভার রেজিস্ট্রিপাড়া এলাকার স্যামসাং শোরুমের সামনে ভিক্টোরিয়া রোডসংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। ধৃত আসামি মো. রাশেদুল ইসলাম (৩১), গোবিন্দ সরকার (৪২), মো. আলমগীর হোসেন (৪৫), রাজিব আহম্মেদকে (৩১) ৬ ক্যান বিয়ার, ৬ বোতল দেশীয় মদ, ৫টি মোবাইল, ৫টি সিম কার্ড ও নগদ ২ হাজার ১০০ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

অপরদিকে একই দিনে সকাল ৬টা ২৫ মিনিটের দিকে টাঙ্গাইল সদর থানার নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন সোনিয়া নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ইউনিট-১-এর সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। ওই স্থান থেকে মো. মানিকুল ইসলাম (৪৫) ‍এবং আব্দুল ওয়াদুদকে (৩৫), ৫০ গ্রাম হেরোইন, ২টি মোবাইল, ২টি সিমকার্ড এবং নগদ ৩ হাজার ১৭০ টাকাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এ তথ্য জানান। তিনি জানান, সাক্ষীদের সম্মুখে ধৃত আসাামগণকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিয়ার, দেশীয় মদ এবং হেরোইন অবৈধভাবে সংগ্রহপূর্বক বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদকসেবীদের নিকট তারা বিক্রি করে আসছেন। ধৃত আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার