লাকসামে সড়ক ও জনপথ বিভাগের অবৈধ স্থাপন উচ্ছেদ অভিযান
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম বিজরা ও মুদাফরগঞ্জ বাজারে সড়ক ও জনপথের বিভাগের জায়গায় অবৈধ ভাবে বিভিন্ন দোকান-পাট ও ইমারত নির্মান করে ব্যবসা করে আসছে একটি মহল।সওজ ও উপজেলা পুশাসন বিভিন্ন সময় অবৈধ ভাবে দোকান-পাট ও ইমারত নির্মানকারীদের স্থাপন সরিয়ে নেয়ার তাগিদ দিয়ে আসছেন। কিন্তু অবৈধ ভাবে বিভিন্ন দোকান-পাট ও ইমারত নির্মানকারী দখলকারীরা তা আমলে নেয়নি।
গত বুধবার ২০ আগষ্ট কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ এবং লাকসাম উপজেলা প্রশাসন যৌথ ভাবে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের বিজরা বাজার ও মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মুদাফরগঞ্জ বাজারের প্রায় ৩ শতাধিক বভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
প্রশাসন জানায়, বিজরা ও মুদাফরগঞ্জ বাজারে সওজের জায়গায় প্রায় ২ শতাধিক অবৈধ স্থাপন দিনব্যাপী উচ্ছেদ অভিযানের মাধ্যমে গুড়িয়ে দেয়া হয়েছে।অবৈধ স্থাপন নির্মানকারীদের কে পুনরায় নির্মান না করতে নির্দেশ ও সতর্ক করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে আগামী দিনে যদি আবারও অবৈধভাবে স্থাপন নির্মান করে তা হলে অবৈধ স্থাপনা নির্মানকারীর বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভুমি) ও প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট মিলন চাকমা, সেনা বাহিনীর লাকসামের দ্বায়ীত্বে থাকা মেজর তাহসিন, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান, লাকসাম থানা পুলিশের ওসি নাজনীন সুলতানা, বিজরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তারিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে লাকসাম থানা পুলিশ ও সেনা সদস্যরা আইন-শৃংখলা নিয়ন্ত্রণে সার্বিক সহায়তা করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ